Showing posts with label bengali poetry. Show all posts
Showing posts with label bengali poetry. Show all posts

Thursday, October 11, 2012

সৃষ্টি তত্ত্ব

কুয়াশাছন্ন চৈত্র মাস, মকর সংক্রান্তি,
স্নানরতা রাধাচূড়া, হ্যালোজেন আলোয়ে ৷
শুধু শুনি খট-খট, আর দুটি সর্পিল
কৃষ্ণসার সিং মধুর আলিঙ্গনে ৷
ক্রমে জন্ম ডি-এন-এ ডবল হেলিক্স ।
ছুটেছে নক্ষত্র মৃগ, পিছনে শিকারী,
উপবৃত্ত কক্ষপথে আদি অন্তহীন ।
আধো ছায়াপথ হতে দেখে বিশ্বরূপ । 

Sunday, December 25, 2011

বিশ্বদেব মুখোপাধ্যায় এর অসামান্য কবিতা

প্রশ্ন
- বিশ্বদেব মুখোপাধ্যায়

ও নদী, ও নদী, উপুড় শবদেহটি কার ?
যাচ্ছে ভেসে স্রোতউদাসীন পার থেকে ওপার...
মুখ দেখি না | গোত্রবিহীন শবদেহটি কার ?

দেখছে কিছু? ঘোর ঘোলা জল | মুখটি নিচু আর
চিৎসাঁতারে অনভ্যস্ত  শবদেহটি কার ?

মগ্ন রাখে অংশত বুক, ভগ্ন দেহভার
বইছে নদী | কিন্তু কাকে ? শেষ অবধি তার
প্রশ্ন থাকেই -- শবদেহটি | শবদেহটি কার ?

ঢেঁকিঘর (২০০১)
 সবুজপত্র প্রকাশনী